শিরোনাম
বাগেরহাট, প্রতিনিধি : | ০৮:১৯ পিএম, ২০২১-০২-২৫
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি যোগদানের পর ধারাবাহিকভাবে বন্দরের প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন শুরু করেন। তিনি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ভিটিএমআইএস প্রকল্প, কন্টেইনার ইয়ার্ড নির্মাণ কাজ এবং মোংলা বন্দরের আওতাধীন মেইন সড়কের মেরামত কাজ সরেজমিনে পরিদর্শন করেন ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘‘মোংলা বন্দরের জন্য সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন প্রকল্প যা মোংলা বন্দরের নিজস্ব পানির চাহিদা, বৈদেশিক জাহাজ, মোংলা বন্দরে গড়ে উঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানসহ মোংলা বন্দরের বিভিন্ন প্রতিষ্ঠানে সুপেয় পানি সরবরাহের মাধ্যমে বন্দর ব্যবহারকারীদের উত্তম সেবা প্রদান করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে।
ভিটিএমআইএস প্রকল্পটি বাস্তবায়িত হলে আইএমও রেগুলেশন অনুযায়ী সোলাস ও আইএসপিএস কোড অনুসৃত হবে,বন্দরে আগত দেশে বিদেশি জাহাজ নিরাপদ চলাচল ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত হবে, বন্দরে আগত জাহাজের যাবতীয় তথ্যাদি পূর্বাহ্নে জানা সম্ভব হবে। ফলে নিরাপত্তা ঝুঁকি হ্রাস, বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং বন্দর ব্যবহারকারীগণ মোংলা বন্দর ব্যবহারে আরও আগ্রহী হবে ও বন্দরে অধিক সংখ্যক জাহাজ হ্যান্ডলিং এর পাশাপাশি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
এছাড়াও বন্দরের বর্তমানে কন্টেইনার ইয়ার্ড নং-৮ এর নির্মাণ কাজ ইতোমধ্যে ৯০% কাজ শেষ হয়েছে। চলতি বছরেই এ নির্মাণ কাজ শেষ হবে ও উক্ত ইয়ার্ডে ১০৫০টি কন্টেইনার রাখা যাবে এবং মোংলা বন্দরের আওতাধীন মেইন সড়কের মেরামত কাজে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত টেকসইভাবে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করেন”।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited